
নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারি ও এক মাদকসেবীকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে রায়পুরা থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাকির হোসেনকে (৩২) মাদকসহ আটক করা হয়। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং একই গ্রামের মাদকসেবী মো. রাসেল মিয়াকে (৩২) মাদক সেবনের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসন কোনো ছাড় দেবে না।

রাজশাহীতে জুলাই মাসের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকালে নগরের চণ্ডীপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে ১৪ বছর আগে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামিদের উপস্থিতি
১৮ মিনিট আগে
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, হাজতখানার বাথরুমে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলবে স্পেন। এই খেলাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে উৎসবে মেতেছেন দলটির সমর্থকেরা। ফাইনাল খেলা উপলক্ষে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনে ভূরিভোজের আয়োজন করেছেন তাঁরা। একই সঙ্গে বড় পর্দায় খেলা দেখারও ব্যবস্থা করা হয়েছে।
২৭ মিনিট আগে