
ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি জানান, আগামী বুধবার বুয়েটের বিশেষজ্ঞ দল নরসিংদীতে আসবে। ডিসি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সব দপ্তরপ্রধানকে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দেন।
ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে আজ রোববার দুপুরে এসব কথা জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
গত শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা কমবেশি ক্ষতিগ্রস্ত, পাঁচজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ডিসি বলেন, নরসিংদীতে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে সবাই যেন বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় জেলা সিভিল সার্জন, জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে