
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক শিশুসন্তান। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তাঁর কন্যাশিশু মাইমুনা (৩)। আহত অপর শিশু সিনহাকে (৪) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে তিন ও চার বছরের দুই মেয়েসহ আত্মীয়ের অপর এক শিশুকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘোরাঘুরি ও খেলা করার একপর্যায়ে রেললাইনের পাশে দুই শিশুসন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা বেগম।
এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্নের শব্দ শুনে দৌড় দেয় শিশুসন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশুসন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা বেগম। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

শুক্রবার দিবাগত গভীর রাতে কালীনগর এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। একপর্যায়ে মনু মিয়া বৈদ্যুতিক খুঁটিতে উঠলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
১৪ মিনিট আগে
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের বটতলা এলাকায় একটি পিকআপ নিয়ে কয়েকজন গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও দুইজন গ্রামবাসীর হাতে ধরা পড়েন।
১৯ মিনিট আগে
প্রথমবার ব্যর্থ হলেও থেমে যাননি মুজাহিদুল। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে মাদরাসার সহপাঠী ও ছোটদের চুল কাটতে শুরু করেন। ধীরে ধীরে কাঁচি ও চিরুনির ব্যবহার আয়ত্তে চলে আসে।
৩২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামের এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে