বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যারা বন্ধ জুটমিল লিজ নিয়ে কাজ করছেন না, ফেলে রেখেছেন। গরু পালবেন আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারবে না।’
তিনি আজ শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাটমন্ত্রী বলেন, ‘ভালো বীজ ছাড়া ভালো পাট উৎপাদন সম্ভব নয়। ভালো বীজ ছাড়া ভালো পাট যদি না হয়, তাহলে ভালো দাম পাওয়াও সম্ভব নয়। আমাদের শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫ ভাগ পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।’
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘যদি পাটের ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকেরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।’
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–সংসদ সদস্য নজরুল ইসলাম, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
উপস্থিত ছিলেন–বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।
শেষে পাটমন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন, সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিলও পরিদর্শন করেন।

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
৭ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৩৬ মিনিট আগে