
দীর্ঘ ২২ বছর একই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন। সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যতিক্রমী এক রাজকীয় সংবর্ধনা দিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠান শেষে সদ্য অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুল দিয়ে সাজানো একটি ঘোড়ার গাড়িতে তুলে রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা তাঁকে হাত নেড়ে বিদায় জানান। ব্যতিক্রমী এ বিদায় অনুষ্ঠানকে ঘিরে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁরা বিদায়ী শিক্ষকের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক কবির উদ্দিন দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু পাঠদানই করেননি—বরং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এলাকা ও শিক্ষার প্রসারে তাঁর অবদান সবাই আজীবন স্মরণ রাখবে।

নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহৎ আমের বাজার এখনো জমজমাট। মৌসুমের শেষ সময়ে এসে বাজারে সরবরাহ কমে যাওয়ায় আমের দাম প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়েছে...
১৪ মিনিট আগে
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
২১ মিনিট আগে
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
২৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল।
২৫ মিনিট আগে