Ajker Patrika

বগুড়ার শেরপুরে পুলিশ সদস্যের বাসায় চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
বগুড়ার শেরপুরে পুলিশ সদস্যের বাসায় চুরি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল। তিনি থানার পশ্চিম পাশে উলিপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

কনস্টেবল আইনুল জানান, বৃহস্পতিবার রাতে তিনি দায়িত্ব পালনে থানায় ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে তিনি দেখতে পান, জানালার নিচের অংশ খোলা। পরে ঘরে থাকা টেবিল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, পাশের কক্ষে তাঁর স্ত্রী ও সন্তান ঘুমিয়ে থাকলেও চুরির বিষয়টি তাঁরা টের পাননি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কৌশলে জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে মালামাল দুটি নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত