
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই শিল্পের ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খোঁজে বেরিয়ে যাঁরা এক্সপার্ট আছেন, তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় পাটশিল্প নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে, যে বন্ধ পাটকলগুলো আছে, তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে, আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি-বিদেশি যাঁরা ব্যবসায়ী রয়েছেন, আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে এই পাটশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের কার্যক্রম চালাচ্ছি।’
দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন। তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উসকানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ
১৯ মিনিট আগে
অন্য পাঁচটা শিশুর সঙ্গে হৈচৈ, খেলাধুলা, পড়াশোনা করে সময় কাটছিল তৃতীয় শ্রেণী পড়ুয়া মীমের (ছদ্ম নাম)। হঠাৎই ফুটফুটে মেয়েটির দিকে নজর পড়ে বড়লোকের এক বখাটে ছেলের। টাকার লোভে পড়ে হতদরিদ্র মা-বাবাও সেই মাদকাসক্ত ছেলের সঙ্গেই জোরপূর্বক শিশুটির বিয়ে দিয়ে দেন। তবে শ্বশুর বাড়ি পাঠানোর আগেই প্রশাসনের দ্বারস্থ
২১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে একটি বাসায় ডেকে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধজাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দুই যুবক তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।
২৫ মিনিট আগে
কয়েক মাস ধরে সংস্কারকাজ ঝুলে থাকায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার ফটক থেকে শিল্পকলা একাডেমি হয়ে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মোড় পর্যন্ত সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২৮ মিনিট আগে