
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে নাসিক ১ নম্বর ওয়ার্ডের আল-আমিন নগর ক্যানেলপাড় চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন টাইলস মিস্ত্রি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইফুল ওই এলাকায় আলী আকবরের বাড়িতে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ময়নাতদন্তের পর লাশ পরিবারকে হস্তান্তরের নির্দেশ দিই। প্রতিবেদন পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।
২৮ মিনিট আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
৩৫ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায়
৩৮ মিনিট আগে