
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা জানান, একটি জেলা কার্যালয়ে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও নোয়াখালীতে রয়েছেন মাত্র একজন কম্পিউটার অপারেটর। ফেনীর উপপরিচালককে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি মাসে মাত্র তিন-চার দিন অফিস করেন। ফলে জেলার বিশাল জনগোষ্ঠীর ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদের সভাপতিত্বে এবং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
১৬ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে