নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও দুই পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।
কেন্দ্র সচিব ও স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শ্রাবণ মোল্লা (১৮) আড়াইহাজার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন–একই কলেজের সাইদ (১৮) ও তারিকুল ইসলাম তুর্য (১৯)।
এ বিষয়ে ড. আব্দুল আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এইচএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের পকেট তল্লাশি করে দুজনের কাছ থেকে নকল ও একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে দুজনকে বহিষ্কার ও মাদক নিয়ে আসা শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এটা আমাদের কাছে বিস্ময়কর যে, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করেছে একজন পরীক্ষার্থী। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৬ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৬ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে