
নারায়ণগঞ্জের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং পাইপের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট।
আজ শনিবার বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহম্মেদ জানিয়েছেন।
গুদামে থাকা বিপুলসংখ্যক পাইপ আগুনে পুড়ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফখর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোডাউনে স্টক করে রাখা ড্রেজিং পাইপে আগুন লেগেছে। মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনোও জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের ২৩ নভেম্বর এখানে পাইপের গোডাউনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পাঁচ বছর পর আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।’

কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৭ মিনিট আগে
দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
২৯ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
১ ঘণ্টা আগে