
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টাইলস মিস্ত্রি সুহেল আহমদ (২১) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে আসামি করা হয়েছে।
সুহেল সিলেটের তখলিছুর রহমানের ছেলে। তাঁর সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে আওয়ামী লীগের আরও ১৫০-২০০ নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে সুহেল এবং মামলার বাদী হামিদ উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংকের শাখায় টাইলসের কাজ করছিলেন। ছাত্র-জনতা ২০ জুলাই যখন ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করছিল তখন প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অজ্ঞাতনামা অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ওই ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এতে বাদী হামিদ প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও ভুক্তভোগী সুহেল ভেতরে আটকা পড়ে যায় এবং পুড়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের সম্মতিতে হামিদ মামলার বাদী হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা একদিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
৪ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩০ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৩৬ মিনিট আগে