
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত এই আদেশ দেন।
এর আগে পুলিশ আসামিদের আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আসামিরা হলেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), তাঁর সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তাঁদের মধ্যে আতাউল্লাহ ছাড়া সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলেন। র্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে। আতাউল্লাহর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
৯ মিনিট আগে
ফেনী সীমান্তে নিজ জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১৩ মিনিট আগে
বিয়ের এক মাস না পেরোতেই শ্বশুরবাড়ি থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ হাসান কয়রা সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
১৯ মিনিট আগে
শম্পা বসু বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের সারের চাহিদা বেশি থাকলেও তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সারের সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন।
৩২ মিনিট আগে