
মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অন্যতম প্রধান একটি ঘাঁটি দখলের দাবি করেছে রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি—আরসা। তবে আরাকান আর্মি সেই দাবি অস্বীকার করেছে।

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত এই আদেশ দেন।

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বলেছেন, রোহিঙ্গারা আরকানের জমি পাবে। আজ সোমবার দুপুরে বান্দরবান আদালতে তোলার পর সাংবাদিকদের উদ্দেশে রোহিঙ্গা ভাষায় এসব কথা বলেন আতাউল্লাহ।