
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের সঙ্গে স্টাপলারে আটকানো টাকা গ্রহণ করছেন এবং বলছেন, ‘আপনার কি মানসম্মান নাই?’ এরপর তিনি টাকাসহ আবেদনটি নিজ ড্রয়ারে রেখে দেন। এ সময় তাঁর সামনের চেয়ারে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, আড়াইহাজার থানার ওসি জিডি করার জন্য ঘুষ নিচ্ছেন। তবে কাগজটি জিডি নাকি অন্য কিছুর তা নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকাসহ কাগজ ওসির হাতে দিয়েছেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কিছু মনে নেই।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গ্রুপ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেন অনু পুলিশি নিরাপত্তায় এলাকায় তোরণ বসাতে চায়। পুলিশ তো কাউকে রাজনৈতিক শেল্টার দিতে পারে না। এ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত। তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
‘আর টাকার নেওয়ার ঘটনাটি হচ্ছে তিন-চার মাস আগে খাগকান্দা এলাকায় এক নারীর কিস্তির টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বেলায়েত ভাইকে বলেছিলাম বিষয়টি মীমাংসা করে দিতে। সেই টাকা লিখিতভাবে দেওয়ার পর কাগজে স্টাপলার করে আমার কাছে দিয়ে গেছে। তখন আমি বলেছি এই সামান্য টাকা নিয়ে আমার কাছে আসলে কি মান সম্মান থাকে? এগুলোও কি ওসির করতে হবে? সেখানে সামনে আরও কয়েকজন ছিল। সবার সামনে আমি জিডির জন্য ঘুষ নেব?’
আরও খবর পড়ুন:

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে