
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান (২৫) নামে এক যুবককে বাসা থেকে তুলে এনে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির বাবা ইন্নু মিয়ার অভিযোগ, এলাকার একটি মসজিদের ইমাম কাউছার সম্প্রতি ‘আল ফালাহ’ নামে একটি সামাজিক সংগঠন গঠন করেন, যার সদস্য সংখ্যা ৩০ থেকে ৪০ জন। শনিবার রাত ৮টার দিকে সংগঠনের সদস্যরা তার ছেলে সিজানকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে মাসদাইর মোড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয়দের দাবি, সিজান এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন এবং তিনি চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। এসব কর্মকাণ্ড থেকে এলাকাবাসীকে রক্ষা করতে মসজিদের মুসল্লিরা ‘আল ফালাহ’ নামে একটি সামাজিক সংগঠন গঠন করেন। তাদের দাবি, সিজানকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্দেশ্যে আনা হলেও এর আগেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
মসজিদের ইমাম কাউছার বলেন, ‘সিজানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই বাসা থেকে আনা হয়েছিল। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। যারা মারধর করেছে, তারা আমাদের সামাজিক সংগঠনের সদস্য নয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...
১ সেকেন্ড আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে...
১৬ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১৯ মিনিট আগে