
মেট্রোরেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবন ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হয়েছে। ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ নামের একটি সংগঠন আজ বুধবার দুপুরে নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করে।
এ সময় নগর ভবনের সামনে মানববন্ধনও করেন তাঁরা। মানববন্ধনে জনভোগান্তিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধবিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা জামতলা মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আমরা পাঁচ দফা দাবিতে নগর ভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সব বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই, সিটি করপোরেশন যেন অতীতের মতো মানুষের পাশে থাকে।’
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আরও বলেন, ‘আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। আমরা দেখছি, ঠিকাদারদের ধীরগতির কারণে ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরাও জানি, উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়। তবে এটা মাসের পর মাস চলতে পারে না। আমরা ১৫ দিনের সময় দিচ্ছি। এরপরে প্রয়োজনে আমরা আমরণ অনশন করব।’
মানববন্ধন শেষে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণের সময় প্রধান নির্বাহী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে