নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। মাসদাইর বাজারে তিনি বিকাশ এজেন্ট ও মোবাইল রিচার্জের ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের শ্যালক কামাল জানান, গতকাল ১ জুলাই সকাল আটটায় মোতালেব বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে এসে সড়কে তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ দেখে শনাক্ত করেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের দ্রুত গ্রেপ্তার কের বিচারের দাবি জানান তিনি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. ওয়াসিম খান জানান, ধারণা করা হচ্ছে—তাঁকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি অপসারণের কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এটি প্রকল্পের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
৯ মিনিট আগে
বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। তিনি বলেন, দুবাই থেকে আসা বিমানের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার জব্দ করা হয়েছে। সোনার চালানটির প্রকৃত বাহক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশ থেকে আক্তারুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের আইসাতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহ...
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে লোহার ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘শুটার মহিন’কে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ বৃহস্পতিবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে