
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন আরসাপ্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, তাঁর সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ১৭ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের একটি ভবন থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, পরিবারের সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার ১৫ তলা গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে দুই নারী এবং দুই পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
১০ মিনিট আগে
ফেনী সীমান্তে নিজ জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১৩ মিনিট আগে
বিয়ের এক মাস না পেরোতেই শ্বশুরবাড়ি থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ হাসান কয়রা সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
১৯ মিনিট আগে
শম্পা বসু বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের সারের চাহিদা বেশি থাকলেও তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সারের সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন।
৩২ মিনিট আগে