
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মো. আরাফাত হোসেন আকাশ (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার রাতে নিহতের বাবা মো. আকরাম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলার দুই থেকে ৮ নম্বর আসামি হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলার সময়ে মামলার ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১টার সময়ে আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার বাবা ও স্থানীয় জনতার সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এই কিশোরের মৃত্যু হয়।

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা।
৪ মিনিট আগে
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরাবরের মতো এবারও রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) দরগা মসজিদে।
৭ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ২-৩ জন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৬ মিনিট আগে