
নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেছেন, নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দিতে তাঁকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গত বুধবার দিবাগত রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাসায় এসে হুমকি দিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
জিয়া পরিষদ নেতা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নাগিব জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ছয়-সাতজন অস্ত্রধারী সন্ত্রাসী মাইক্রোবাসে করে তাঁর বাসার সামনে আসে। তারা ডিবি পরিচয়ে ডাকাডাকি করে তাঁকে ঘরের বাইরে নিয়ে আসার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় তিনি ঘর থেকে বের হননি। একপর্যায়ে সন্ত্রাসীরা গালিগালাজ করে বাড়ির গেটে সজোরে আঘাত করে এবং তাঁকে হত্যার হুমকি দেয়। অধ্যাপক নাগিব আরও জানান, সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রতিবেশীদের কাছে তিনি শুনেছেন। নির্বাচনে অংশ নেওয়ার কারণেই এই হুমকি পাওয়ার দাবি করেন তিনি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। মানব পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালত থেকে হাজতে নেওয়ার পথে তাঁর...
৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক রুটে বিমানের স্থবিরতা সহসা কাটছে না। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম....
২ ঘণ্টা আগে
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কে পালিয়ে আসা কাঠুরিয়াদের কয়েকজন এ তথ্য জানান। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে