আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং

বছরের শুরুতে কী ঝড়টাই না বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলেছে তাঁর নাম। তাঁকে বাদ দেওয়ার ইস্যুতে কীর্তি আজাদ-রবীচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকারাও কথা বলেছেন। মোস্তাফিজ এবার পেয়েছেন সুখবর।
নতুন বছরের এক মাস না পেরোতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মোস্তাফিজ। আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে হালনাগাদ করলে দেখা যায়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে বাংলাদেশের বাঁহাতি পেসার। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৫। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছর ২০ ম্যাচে ৬.০৯ ইকোনমিতে নিয়েছিলেন ২৬ উইকেট।
মোস্তাফিজের মতো উন্নতি হয়েছে রিশাদ হোসেনেরও। এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন তিনি ১৭ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশি তরুণ লেগস্পিনারের রেটিং পয়েন্ট ৬১৯। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন রিশাদ।
এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে চারে এখন পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ। সমান ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর সঙ্গে যৌথভাবে চারে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান পাঁচ ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৬। কদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে মুজিব অসাধারণ অবদান রেখেছেন। সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে এক ম্যাচে করেছেন হ্যাটট্রিকও।
বিশাখাপত্তনমে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে সুখবর পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে ৬.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। যার মধ্যে গুয়াহাটিতে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে পেয়েছেন ৩ উইকেট।
৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। চলমান নিউজিল্যান্ড সিরিজে এখন পর্যন্ত বরুণ নিয়েছেন ৩ উইকেট। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ড সিরিজের তিন টি-টোয়েন্টি পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন ও ব্যাটিংয়ে করেছেন ২৫ রান। হার্দিকের রেটিং পয়েন্ট ২৪৮। ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সাইম আইয়ুবও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের মতোই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে। তাঁর রেটিং পয়েন্ট ২৭৭। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। এই তালিকায় আগের মতোই দুই ও তিনে থাকা ফিল সল্ট ও তিলক ভার্মার রেটিং পয়েন্ট ৮৪৯ ও ৭৮১।
পাঁচ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের রেটিং পয়েন্ট ৭১৭। নিউজিল্যান্ড সিরিজে দুই ফিফটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭১ রান করেছেন তিনি। অভিষেক শর্মা করেছেন ১৫২ রান। যার মধ্যে ২৫ জানুয়ারি গুয়াহাটিতে ১৩ বলে ফিফটি করেছিলেন তিনি। প্রথম তিন টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য
৬ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩৯ মিনিট আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
২ ঘণ্টা আগে