
যশোরের মনিরামপুরে আচরণবিধি লঙ্ঘন করে গাছে ব্যানার ঝুলানো ও ব্যানারে আলোকসজ্জা করায় চার প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পাঁচটি অভিযান চালানো হয়। এ সময় প্রার্থীদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান এসব অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের মোহাম্মদ ইকবাল হোসেন, হাতপাখা প্রতীকের প্রার্থী মাস্টার জয়নাল আবেদীন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম। তাঁদের মধ্যে ধানের শীষের প্রার্থী ১৫ হাজার টাকা এবং কলস, লাঙ্গল ও হাতপাখার প্রার্থী পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন।
এসি ল্যান্ড মাহির দায়ান আমিন আজকের পত্রিকাকে বলেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাশে গাছে ব্যানার ঝুলানো ও চিনাটোলা বাজারে ধানের শীষের প্রার্থী রশিদ আহম্মেদের ছবিতে আলোকসজ্জা করায় পৃথক অভিযানে প্রার্থীর স্থানীয় প্রতিনিধিকে ৫ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ঝুলানোর অপরাধে তাঁর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শ্যামকুড়ে গাছে ব্যানার ঝুলানোর অপরাধে লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা ও চালুয়াহাটি এলাকায় একই অপরাধে হাতপাখার প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে