নড়াইলের কালিয়া উপজেলায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর রাসেল শেখ ওরফে হাসু (৩৮) নামে এক মুদি দোকানিকে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে মিলন শেখ (৩৫) নামে একই গ্রামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মিলনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। বর্তমানে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রাসেল শেখ দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে।
রাসেলের স্বজনদের দাবি, পাওনা বা লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
রাসেল শেখের বড় ভাই সাদ্দাম শেখ জানান, শনিবার রাতে মিলন শেখ তাঁর ভাইকে মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
তিনি বলেন, ‘কখন তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বা সে এসেছে তা আমরা টের পাইনি। সকালে উঠে ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তাকে ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখি নিথর দেহ পড়ে আছে, আর মুখ দিয়ে ফেনা ও লালা ঝরছিল।’
সাদ্দাম শেখের অভিযোগ, ‘হাসুর পিঠে ইনজেকশনের ছিদ্র চিহ্ন পাওয়া গেছে। তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। মিলনের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল বলে আমাদের ধারণা।’
ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা পুলিশি হেফাজত থেকে মিলনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘ঘটনায় জড়িত সন্দেহে মিলন নামে একজনকে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত হওয়া সম্ভব নয়; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষ বিষয়টি স্পষ্ট হবে। ঘটনার কারণ ও রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
৩৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে