
পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েক দিন আগে কলোনি এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গত শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে তাঁর শ্বশুরবাড়ি ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা চালান।
পরে অভিযুক্ত শিশুটিকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয়ে জানতে চাইলে সে ধর্ষণচেষ্টার বিষয়টি খুলে বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে শিশুটির মা স্বজনদের পরামর্শে থানায় মামলা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে আটক হওয়া পুলিশের পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিকেলে ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়।
৬ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তাল বীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ..
২১ মিনিট আগে
রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
২৫ মিনিট আগে
তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় সিগন্যালে আটকা পরেন। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেলের স্প্লিন্টার তাঁর কোমরের পেছনে...
৩৬ মিনিট আগে