নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক জাফর বিশ্বাস (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চালক জাফর যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল-যশোর সড়কের বন্ধু কল্যাণ পরিবহনের চালক।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস বন্ধু কল্যাণ পরিবহনের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বন্ধু কল্যাণ পরিবহনের চালক জাফর নিহত হন। আহতদের মধ্যে আছেন লিটন ট্রাভেলসের চালক মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), আবু তালেব (৫৫), ইয়াসীন (২০), হীরা বেগম (৩৫), রজত বিশ্বাস (৩৮), পাপিয়া (৩০), লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯), সমীর সরকার (৬৫), সমীরের স্ত্রী প্রণতি সরকার (৬০), এবাদুল হোসেন (৫২), ফজলুল হক (৬০), রিভা (২৫), মিতু (১৮) প্রমুখ।
লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯) বলেন, ‘আমাদের গাড়ি যশোর থেকে নড়াইলের উদ্দেশে ছেড়ে আসার পর ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা লিটন ট্রাভেলসের একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমাদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।’
নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর পর নড়াইল-যশোর সড়কে বেলা সোয়া ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে দিনদুপুরে চলছে প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালুসমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নেওয়ার মহোৎসব। এমনকি সেতুর নিচ থেকেও প্রকাশ্যে পলিমাটি উত্তোলন করা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়লেও এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উপজেলা প্রশাসন।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহতের ঘটনায় গ্রামজুড়ে লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের লোকজন লুটপাটের হাত থেকে গরু-ছাগল রক্ষায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
৯ ঘণ্টা আগে
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
৯ ঘণ্টা আগে