নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিলের মধ্যে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই গ্রামের জাহাঙ্গীর শেখ (৬২) ও তাঁর ছেলে নাহিদ শেখ (৩০)। হামলায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের কাওসার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ জাহাঙ্গীর ও তাঁর ছেলে নাহিদ শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। বিষয়টি টের পেয়ে কাওসার, তাঁর পক্ষের কবিরসহ অন্য লোকজন বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কাওসারের পক্ষের সাত-আটজন মিলে জাহাঙ্গীর, নাহিদসহ চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যান।
হামলায় জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান। আহত নাহিদকে ঢাকায় নেওয়ার পথে বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্য আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা ০হয়।
লোহাগড়া থানার ওসি শরিফুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়। অন্যদের আটকের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে