
নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আব্দুল মাবুত নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে আটক করা হয়। পরে প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।
আব্দুল মাবুত জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
ট্যুরিস্ট পুলিশ জানায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
ট্যুরিস্ট পুলিশ আরও জানায়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি পর্যটককে আব্দুল মাবুত বিভিন্ন ধরনের আপত্তিকর প্রশ্ন করছেন। তিনি সেগুলো না বোঝায় আরও বাজে ভাষা ও গালিগালাজ করে কথা বলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।
পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম নষ্ট হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বদলগাছী থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা তাহির ইবনে মোহাম্মদ নয়ন বলেন, ‘একজন বিদেশি পর্যটকের আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারে হেনস্তা হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, যা কোনোভাবেই কাম্য নয়। একজন আটক হওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
আরেক বাসিন্দা রেজাউন নবী স্যান্ডু বলেন, ‘পাহাড়পুর বৌদ্ধবিহারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই। সেই সঙ্গে যারা পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম নষ্ট করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
আব্দুল মাবুতের ছেলে রাফি বলেন, ‘আমার বাবা বিষয়টি বুঝতে পারেননি। মজার ছলে আমরা এই ভিডিওটি ধারণ করেছি।’

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২১ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২৪ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
৩৬ মিনিট আগে