
এক দিন পরেই ঈদুল আজহা। কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ পরিষ্কার করছিলেন বৃদ্ধা কমেলা (৬০)। কিন্তু তাঁর আর ফ্রিজে মাংস রাখা হলো না। বিদ্যুতায়িত হয়ে কমেলা প্রাণ হারান।
আজ শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে এই ঘটনা ঘটে। কমেলা ওই গ্রামের মোজাফফরের স্ত্রী।
বৃদ্ধার স্বজনেরা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে ফ্রিজ পরিষ্কারের পর চারপাশ পরিষ্কার করছিলেন কমেলা। এমন সময় ফ্রিজের সঙ্গে তাঁর মুখমণ্ডল স্পর্শ করলে একটি বিকট শব্দ হয়ে ফ্রিজের সঙ্গে আটকে যান। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে সুইচ বন্ধ করলে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ঈদের আগের দিন এমন মর্মান্তিক ঘটনায় তাঁর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
১৯ মিনিট আগে
১৯৮০ সালের তুমুল জনপ্রিয় শিশুতোষ বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’র জনপ্রিয় একটি গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। একদল শিশু আর বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে এই গানের দৃশ্যটির শুটিং হয়েছিল তখনকার ঝকঝকে নতুন এই পার্কে।
৩৪ মিনিট আগে
পরিবেশদূষণ কমানো, নিরাপদ মানববর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে নীলফামারী পৌরসভার উদ্যোগে স্থাপন করা হয় ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি)। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ কারিগরি জনবল এবং বর্জ্য পৃথক্করণ ব্যবস্থার অভাবে আড়াই বছর পরেও উৎপাদনে যেতে পারেনি
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
৪ ঘণ্টা আগে