Ajker Patrika

মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত দুই মোটরসাইকেলচালক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০: ০৮
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত দুই মোটরসাইকেলচালক
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (১৮) এবং সাঙ্গইল উচ্চবিদ্যালয়ের পিয়ন নূর ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মামানপুরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত