Ajker Patrika

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভটভটি উল্টে নুরোব আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন।

নিহত নুরোব আলী রাজশাহীর চারঘাট উপজেলার অনুকমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত চারঘাট উপজেলার অনুকমপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) এবং মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের আইয়ুব আলীকে (৫২) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত অন্য তিনজনকে ঘটনাস্থল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, তাঁরা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠকঠকি বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ছয় গরু ব্যবসায়ী আহত হন।

গরু ব্যবসায়ী আবু ইউসুফ হেলাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে নুরোব আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত গরু ব্যবসায়ী নুরোব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত