
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানির অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুপুরে দুদকের একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় নগদ অর্থ লেনদেনের প্রমাণ মেলে বলে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রথমে ছদ্মবেশে অফিসে প্রবেশ করা হয়। তখন প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, এই অফিসে সরাসরি নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। কিন্তু দেখা গেছে, প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ১০০ টাকা নেওয়া হচ্ছে।
পরে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে সরেজমিনে এসব অনিয়ম দেখানো হয়। এরপর কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে।
তবে নগদ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব। তিনি জানান, নির্বাচন অফিসে সরাসরি নগদ লেনদেনের কোনো সুযোগ নেই। এনআইডি সংশোধনের নির্ধারিত ফি অনলাইন ব্যাংকিং বা চালানের মাধ্যমে জমা দিতে হয়।

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৬ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৬ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৯ ঘণ্টা আগে