
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। পূর্বের ন্যায় আগুন-সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে। এ দেশের মানুষ আগুন-সন্ত্রাসীদের সমর্থন করে না।’
আজ শুক্রবার নওগাঁর সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়িয়েছেন তিনি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন নিজের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন। সরকার উড়ালসেতু, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী-শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এখানে বিনা মূল্যে ২৭ ধরনের ওষুধ পাচ্ছে জনগণ।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশ উন্নত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশের কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি এবং ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম।
উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে