সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব। আমার বাবার আর বাড়ি আসা হলো না। কি সর্বনাশ হলো বাবা আমার।’ এভাবেই আহাজারি করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহত সুমন ও মোহনের মা ময়না খাতুন।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামে মোহন ও সুমনদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম চলছে।
গতকাল রোববার সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই ভাই নিহত হন। এ ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের সবাই বাংলাদেশি।

মা ময়না খাতুন বলেন, ‘কালকে মেজো ব্যাটার সঙ্গে সকালে কথা কইছি। ভালোই আছি মা, তুমি ভাত খাও, সুস্থ থাকো। পরে যখন আগুন লাগছে, তখন ফায়ার সার্ভিস আসছিল না। ছাওয়াল ভয়েস ম্যাসেজ দিছে। দিয়ে বলে মা রে, দুইডা কথা কমু মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার দুই বাবাকে আমার বুকে অ্যানা দেও বাবা। আমার বাবাদের দেখে আমি কলিজা শান্ত করমু। বড় কষ্টের ছাওয়াল, আমার দুই ধনকে আমার বুকে অ্যানা দে বাবা রে...। মোহন বলতেছিল, এসে বিয়া করমু মা। মেয়ে-টেয়ে দেখো না, আমি ১০টা দেখে একটা বিয়ে করমু।’
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
নিহতরা হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রাতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক (২২) ও তাঁর ছোট ভাই সুমন প্রামাণিক (১৬), একই গ্রামের রুবেল প্রামাণিক (৩০), কলিমুল্লাহ প্রামাণিক (৩৫), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০) এবং নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন (৩৮)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশে সিসিটিভি ক্যামেরা কিনে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রিটার্নিং অফিসার তথা তৎকালীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা পেয়ে বাকিতে ক্যামেরা কেনা হলেও এ
৩ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। গতকাল রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা...
৮ মিনিট আগে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ নারী বিউটি সোমবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এর আগে শনিবার তার ৮ বছর বয়সী ছেলে মারুফ মারা যায়। একই ঘটনায় দগ্ধ রাজমিস্ত্রি মাইদুল সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
৩০ মিনিট আগে