
নওগাঁর মান্দায় ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। মেয়েদের বিয়ে দেওয়ার পর বাড়িতে এই দম্পতি ছাড়া কেউ থাকতেন না।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটেও এ ধরনের আভাস পাওয়া গেছে।
ওসি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায়, তার বাবা আত্মহত্যা করতে পারেন। কারণ ফোন করে মেয়েদের কাছে মাফ চেয়েছিলেন তিনি। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। তখন আশপাশের লোকজন নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও কারও সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনের মরদেহ পাওয়া গেছে।’

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
২৫ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
৩৫ মিনিট আগে
বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে
হাসাহাসিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শিক্ষকেরা মিটিয়ে দিলেও থামেনি ক্ষোভ। দুই ছাত্রীকে ‘বোন’ ডেকে ক্ষমা চাওয়ার পরও পরিকল্পিত হামলায় খুন হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় দুই ছাত্রীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে