নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহিম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। তাঁদের উপর্যুপরি মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।
এ সময় শহিদুলকে রক্ষা করতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে তাঁরা আহত হন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহিম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ তাঁদের সহযোগীরা গা ঢাকা দিয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
৮ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
১০ মিনিট আগে
মিথ্যা ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে প্রায় দুই মাস কারাভোগে বাধ্য করায় নেত্রকোণার এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে