
র্যাবের হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন (৩৮) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। জেসমিনের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। জেসমিনের মৃত্যুর পর পরিবার তাঁকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে সেই প্রতিবেদনে জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে কী মতামত দেওয়া হয়েছে তা নিয়ে তখন সাংবাদিকদের কিছু বলতে চাননি ময়নাতদন্ত বোর্ডের প্রধান রামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন।
তবে আজ সোমবার সকালে ডা. কফিল উদ্দিন এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কোনোরকম নির্যাতন নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু। জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নজমুল হক মন্টু। তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।
গত ২২ মার্চ সকালে নওগাঁ থেকে জেসমিনকে আটক করে র্যাব। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সঙ্গে নিয়েই র্যাব এ অভিযান চালায়। এনামুল হকের অভিযোগ, জেসমিন ও আল-আমিন নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তাঁরা প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
আটকের পর ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। র্যাবের বরাত দিয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেছিলেন, জিজ্ঞাসাবাদের সময় পড়ে গিয়ে জেসমিন মাথায় আঘাত পান। আর চিকিৎসকদের বরাতে জানান, পড়ে যাওয়ার পর জেসমিনের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদনেও মৃত্যুর কারণ হিসেবে একই বিষয় উঠে এসেছে।
জেসমিনের মৃত্যুর পরদিন ২৫ মার্চ রামেকের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। র্যাব হেফাজতে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্ট সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন তলব করেন। আগামী বুধবারের মধ্যে পুলিশ হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেবে।
জেসমিনের মৃত্যুতে র্যাবের কোনো গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখছে বাহিনীটি। এই ঘটনায় যুগ্মসচিব এনামুল হকের ভূমিকা নিয়েও বিভাগীয় কমিশনারের কার্যালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দিয়েছে। মন্ত্রণালয় প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল।
৩ ঘণ্টা আগে