১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও এর দুই দিন পর মুক্তির স্বাদ পান নওগাঁবাসী। অর্থাৎ ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয় নওগাঁ। এদিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁয় যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
নওগাঁয় বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা গোলাম সামদানী বলেন, ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের খবর পেয়ে জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নওগাঁকে মুক্ত করার প্রস্তুতি নেন মুক্তিবাহিনীর স্থানীয় কমান্ডার জালাল হোসেন চৌধুরী। সে অনুযায়ী পরদিন ভোরে তাঁর নেতৃত্বে নওগাঁ শহরের দিকে এগোয় প্রায় সাড়ে তিন শ বীর মুক্তিযোদ্ধা। সেখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে রাত পর্যন্ত চলে সম্মুখ যুদ্ধ। দুর্বল হয়ে পড়ে হানাদাররা।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ বলেন, ‘১৬ থেকে ১৮ ডিসেম্বর আমাদের কাছে ছিল খুবই ভয়াবহ। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বোঝা যাচ্ছিল না কোথায় কী হচ্ছে।’
তিনি আরও বলেন, ১৮ ডিসেম্বর বগুড়া থেকে ভারতের মেজর চন্দ্র শেখর ও তার দল এবং পশ্চিম দিনাজপুরের বালুরঘাট থেকে পি বি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করে। তখন চূড়ান্ত হার মানে হানাদার বাহিনী। সেদিন সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা শহরে রাস্তার দু পাশে অস্ত্র রেখে আত্মসমর্পণ করেন। এসডিও অফিস চত্বরে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।’
দিবসটি উপলক্ষে আজ সোমবার জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১১টায় শহরের এটিম মাঠে লাঠিখেলা হবে। এই অনুষ্ঠানের আয়োজক স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ।
সংগঠনটির সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, ‘প্রতি বছর নওগাঁ হানাদার মুক্ত দিবস উদ্যাপন করি আমরা। এ বছরও লাঠিখেলাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি রাবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
৩৭ মিনিট আগে
সিলেট মূলত এক ফসলি এলাকা। শুষ্ক মৌসুমে সেচ-সুবিধার অভাব ও কিছু কৃষিজমি পানিতে ডুবে থাকার কারণে কৃষকেরা বাড়তি ফসল উৎপাদন করতে পারেন না। খাল পুনঃখননের মাধ্যমে এ দুই সমস্যার সমাধান হবে এবং প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে। পাশাপাশি খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ
৩৮ মিনিট আগে
রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঁদাবাজির মামলায় আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ...
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। এই অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে