Ajker Patrika

নওগাঁ শহরে দিনদুপুরে রিকশাযাত্রী নারীর দুল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার তিন

 নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরে দিনদুপুরে রিকশাযাত্রী নারীর দুল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার তিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ শহরে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)। তিনজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শহরের স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছান। তখন তিন ছিনতাইকারী তাকে ধারালো ছুরির ভয় দেখিয়ে খুনজখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভিকটিমের কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন।

এ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তায় সজাগ ও তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত