নওগাঁর রানীনগরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে শাহাদ শাহকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে ছেলে শাহাদ শাহের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে শাহাদ শাহকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
ভুক্তভোগী বৃদ্ধার নাম জাহেদা বেওয়া। তিনি পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার স্ত্রী। জানা গেছে, ভুক্তভোগী জাহেদার স্বামী চার ছেলে ও চার মেয়ে রেখে মারা যান। এরপর থেকে জাহেদা ছেলে শাহাদ শাহান সঙ্গে বসবাস করতেন। এরই মধ্যে হঠাৎ করেই শাহাদ শাহ মায়ের অংশের সম্পত্তি লিখে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। কিন্তু ছেলের নামে সম্পত্তি লিখে দিতে রাজি হননি মা।
ফলে সম্পত্তি হাতিয়ে নিতে শাহাদ তাঁর মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে শাহাদ তাঁর মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে জাহেদা বেওয়া প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে হাসপাতালে চিকিৎসা করান। পরদিন সন্ধ্যায় তিনি বাদী হয়ে ছেলে শাহাদ শাহের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে শাহাদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলে শাহাদ তাঁর বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জাহেদা বেওয়া। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আসামি শাহাদকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকালে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বৃদ্ধাকে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে