
নওগাঁর ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে খুচরা ও পাইকারি বাজারে ভুট্টার চাহিদা ও দাম ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৩ শতাংশ জমিতে ভূট্টা চাষের ওপর প্রণোদনা হিসেবে ৩০০ কৃষককে মাথাপিছু ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রশিক্ষণের জন্যই ভুট্টার বাম্পার ফলন হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন উপজেলার জাহানপুর, ইসবপুর, আলমপুর ও ধামইরহাট ইউনিয়ন এলাকায় গেলে দেখা যায়, ব্যাপক ভুট্টার চাষ হয়েছে। ভুট্টা তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের চাইতে ভুট্টার চাষ বেশি লাভজনক। অল্প পরিশ্রমে ফলন বেশি পাওয়া যায়। তা ছাড়া ভুট্টার চাহিদাও ব্যাপক। বাজারে শুকনা ভুট্টা মণপ্রতি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে মণপ্রতি সাড়ে ৮০০ টাকায়। বাজারে ভারসাম্য বজায় রাখতে মনিটরিংয়ের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
জাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নানাইচ এলাকার ভুট্টাচাষি জিয়াউল ইসলাম বলেন, ‘গত বছরের ডিসেম্বরে ৬০ শতাংশ জমিতে ভুট্টার বীজ রোপণ করেন। এতে সার, বীজ, লেবার, সেচসহ সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। খুচরা বাজারে ১ হাজার টাকা মণ বিক্রি করতে পারলে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারব।’
ইসবপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের কৃষক গোলাম কিবরিয়া জানান, ‘কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ পেয়ে ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। এতে ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার দামও ভালো। বিক্রি করে লাভও ভালো হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, ‘ভূট্টা চাষ ধানের চেয়ে বেশি লাভজনক। বর্তমানে কাভেরি এইচবি-৫৪৪, এনএইচ-৭৭২০ ও সুপারহিট হাইব্রিড় জাতের ভূট্টা চাষ করা হয়, যার ফলন হেক্টরপ্রতি সর্বনিম্ন ১২ মেট্রিক টন। রবি ও খরিপ উভয় মৌসুমে ভুট্টার চাষ হয়। মে-জুন মাসে ভুট্টা কাটা হয়। এখন হাটবাজারে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে ভুট্টার কেনাবেচা চলছে।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে