
নওগাঁর বদলগাছীতে সাক্ষীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মাদক মামলার এক আসামির বিরুদ্ধে। এ ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আহত মো. পাখি (৩৮) উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত পথচারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) একই গ্রামের সোনারপাড়া এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া টুটুল একটি বোতলে পেট্রল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় মো. পাখিসহ বেশ কয়েকজন উপস্থিত সাক্ষী ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারায় মামলা করে। গ্রেপ্তারের প্রায় ১০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পান টুটুল।

পুলিশের ভাষ্য, ওই মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের ওপর হামলার সুযোগ খুঁজছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আ ম আখতারুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, তাঁর হাত পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরের কি পরিমাণ অংশ পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আহতদের চিকিৎসা চলছে। আসাদুজ্জামান টুটুল পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি মাদকাসক্ত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

জামালপুরের বকশীগঞ্জে সরকারের কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর দুটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ না করেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পের বরাদ্দ, সভাপতির নাম ও কাজ শেষের সময়সীমাসহ বিভিন্ন তথ্যসংবলিত সাইনব
২ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, প্রাইম পরিবহনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিট পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
৯ মিনিট আগে
প্রতীক বরাদ্দের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার-প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম আচরণবিধি
১৩ মিনিট আগে
বরিশাল নগরের ব্যস্ততম চৌমাথা এলাকায় মহাসড়ক দখল করে হঠাৎ বসানো হয়েছে অন্তত ২৫টি ভ্রাম্যমাণ ফলের দোকান। প্রতিটি দোকানে সিটি করপোরেশনের লোগো ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টলের কোনো বৈধ অনুমোদন নেই। অবৈধভাবে সড়ক দখলের কারণে ওই এলাকায় তীব্র যানজট ও যান চলাচলে ব্যাঘাত ঘটছে...
২০ মিনিট আগে