Ajker Patrika

সাপের কামড়ে নিহত খালুর মিলাদে গিয়ে সাপের কামড়েই শিশুর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
সাপের কামড়ে নিহত খালুর মিলাদে গিয়ে সাপের কামড়েই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে গিয়ে বিষধর সাপের ছোবলে নাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান পোরশা উপজেলার সোমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে নাহিদের খালু মতিউর রহমানও সাপের কামড়ে মারা যান। আজ শুক্রবার সেই খালুর আত্মার মাগফিরাতের জন্য বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে গতকাল কাপাষ্টিয়া গ্রামে যায় শিশু নাহিদ। রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই ঘুমিয়েছিল সে।

রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত