
মৌলভীবাজারে তীব্র গরমের মধ্যে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। জেলা শহরসহ সাত উপজেলায় সপ্তাহের সাত দিনই লোডশেডিং চলায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ লাখ বিদ্যুৎ গ্রাহক। শিক্ষার্থী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বিদ্যুৎনির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কলকারখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাও ব্যাহত হচ্ছে।
আশ্বিনের তীব্র গরমের পাশাপাশি সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকেরা। অতিরিক্ত গরম ও বিদ্যুৎ না থাকায় অনেক শিশু ও বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, দৈনিক চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং বেড়েছে। আজ শুক্রবার বেলা ৩টায় জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ৯৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৭১ মেগাওয়াট।
শহীদনগর বাজারের কারখানার মালিক হেলাল মিয়া বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমরা কাজ করতে পারছি না। দিন-রাত সমানভাবে লোডশেডিং হচ্ছে। ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে।’
শিক্ষার্থী ফয়ছল আহমেদ বলেন, ‘একদিকে তীব্র গরম, অন্যদিকে ভয়াবহ লোডশেডিং—এই দুইটা মিলে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে পড়ালেখা করতে পারছি না।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘অক্টোবরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা কমে আসবে। সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা নেমে এলে আমরা শীত মৌসুমের আগমন মনে করি। তখন বিদ্যুতের চাহিদা কমার পাশাপাশি লোডশেডিংও কমে যাবে।’
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘আমরা চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাচ্ছি। আগে মানুষের বিদ্যুতের চাহিদা কম ছিল, এখন আগের তুলনায় কয়েক গুণ চাহিদা বেড়ে গেছে। অথচ বিদ্যুতের উৎপাদন বাড়েনি। এ অবস্থায় ভারসাম্য রক্ষা করতে আমাদের লোডশেডিং দিতে হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগে মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির এক বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
১৫ মিনিট আগে
যশোরের কেশবপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (৮) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
পারিবারিক কলহ ও দাম্পত্য টানাপোড়েনে একসময় সংসার ছেড়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছিল মর্জিনা খাতুনকে। শূন্যহাতে ফিরে এলেও থেমে থাকেননি তিনি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খেরবাড়ী গ্রামে বাবার ভিটায় নতুন করে জীবন শুরু করেন।
৩২ মিনিট আগে