
ময়মনসিংহে শাশুড়ি জোসনা রানীকে হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজিত শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আকরাম হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে সুজিত শীল ২০২১ সালের ৬ অক্টোবর রাতে হালুয়াঘাট উপজেলার কড়াইকান্দা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি ও স্ত্রীর ওপর হামলা চালান। এ সময় তাঁর স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জোসনা রানী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে ওই দিন চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী মারা যান।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চন্দ্র শীলকে দোষী সাব্যস্ত করে তাঁর উপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন।

নেছারাবাদ উপজেলায় সাগরগামী জেলেদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা পেশাদার অনেক জেলের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
১১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে মহরম আলী (৩৭) নামে এক ভ্যান চালকের হাত-পা বেঁধে তার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাতে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মোছা. সুলতানা বেগম (৫০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় জলাতঙ্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এ ছাড়া নারী-শিশুসহ আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
১ ঘণ্টা আগে