ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
এখানেই শেষ। ২০১৪ সালের জুলাই মাসে ফোনটি সর্বশেষ ব্যবহার করেছিলেন হোসনে আরা খাতুন। সম্প্রতি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ৩৫ হাজার ৯৫২ টাকার বকেয়া বিল পরিশোধের নোটিশ পাঠায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ময়মনসিংহ কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপকের (রাজস্ব) কার্যালয়। বিলের কাগজ হাতে পেয়ে হতভম্ব তিনি। শুধু হোসনে আরা নন, গৌরীপুর বিটিসিএলের পুরোনো ৪৫০ গ্রাহকের একই অবস্থা। বর্তমানে কাগজে-কলমে ৭০ জন গ্রাহক থাকলেও বেশির ভাগ সংযোগ অচল।
খোঁজ নিয়ে জানা গেছে, গৌরীপুরের সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনা ইউএনওর কার্যালয়, থানা, হাসপাতাল, সার্কেল (এএসপি) অফিস, ভূমি কার্যালয়, সরকারি কলেজ, ফায়ার সার্ভিস স্টেশন, রেলস্টেশন, বিদ্যুৎ বিভাগ, পৌরসভায় দীর্ঘদিন ধরে টেলিফোন সংযোগ অচল রয়েছে।
গৌরীপুর বিটিসিএল কার্যালয়ের লাইনম্যান মোহাম্মদ আলী বলেন, ‘অনেক বছর ধরে মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়ে রয়েছে। হাতে গোনা কয়েকজন গ্রাহকের সংযোগ সচল থাকলেও বেশির ভাগ অচল। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু মেরামতের কোনো বরাদ্দ আসেনি।’ ভিন্ন সুর ময়মনসিংহ বিটিসিএলের ব্যবস্থাপক (টেলিকম) এম এ মুকিতের কণ্ঠে। তিনি বলেন, ‘গৌরীপুরে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বর্তমানে ৭০টির মতো সংযোগ চালু রয়েছে। তা ছাড়া বিটিসিএলের সংযোগ একবার কোনো গ্রাহক নিলে, লাইন সচল বা অচল যা-ই থাকুক, নির্ধারিত মাসিক বিল দিতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করতে হলে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। গৌরীপুরে তিনি এমন কোনো আবেদন পাননি।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান জানান, তাঁর কার্যালয়ের টেলিফোন সংযোগটি দীর্ঘদিন ধরে অচল। দীর্ঘদিন বন্ধ থাকার পরও গ্রাহককে কেন বিল পরিশোধের নোটিশ পাঠানো হচ্ছে, বিষয়টি নিয়ে তিনি বিটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে আটকে মারধর করে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
২০ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলীতে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, তাঁকে সদর থানায় পাঠানো হয়েছে এবং মামলা ও অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
২৪ মিনিট আগে
গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
২৮ মিনিট আগে