
ময়মনসিংহের হালুয়াঘাটে রেজিয়া খাতুন (৮২) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি রিয়াদ হাসানকে (২০) দ্রুত গ্রেপ্তার এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত রেজিয়ার স্বজন ও এলাকাবাসী। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত রেজিয়া খাতুন শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার বিকেলে উপজেলার শাকুয়াই বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, আসামিদের গ্রেপ্তার ও আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড় ছেলে দুলালের সঙ্গে তাঁর মা রেজিয়া ও ছোট ভাই মজিবরের জমির ভাগ-বাঁটোয়ারা ও দখল-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার (১৭ আগস্ট) ওই জমিতে দুলাল জোরপূর্বক ধানের চারা রোপণ করলে রেজিয়া খাতুন তাতে বাধা দেন। এতে ছেলে দুলালের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে রেজিয়া খাতুন ধানখেতে গিয়ে দুই ছেলের মধ্যে জমি ভাগ করে দিতে চান। এ সময় আবারও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেজিয়া খাতুনকে দুলাল (৫২), তাঁর ছেলে রিয়াদ হাসান (২০) ও স্ত্রী হোসনে আরা (৪৫) মারধর করে ধানখেতের আইলের পাশে ফেলে রাখেন।
মামলার বাদী ও নিহত রেজিয়ার বোন আয়েশা খাতুন জানান, গত সোমবার স্বজনদের মাধ্যমে তিনি জানতে পারেন, রেজিয়া খাতুনের মরদেহ বাড়িয়াকান্দা এলাকার একটি ধানখেতের আইলের পাশে পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে হালুয়াঘাট থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
আয়েশা খাতুনের অভিযোগ, ঘটনার আগে রেজিয়া খাতুনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করে ধানখেতের আইলের পাশে ফেলে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
নিহত রেজিয়ার স্বজনেরা জানান, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। তাঁদের দাবি, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারেন।
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘আমরা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

‘রাকসু সদস্যরা টাকা উত্তোলন করে ভাউচার জমা দিতে পারছেন না। তাঁদের কারও হিসাব না মিললে এখান থেকে ভাউচার নিয়ে হিসাব মেলাতে পারবেন। তাঁদের সুবিধার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।’
১৬ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়।
২০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পরান মন্ডলেরটেক গোদারাঘাট এলাকায় লাশটি পাওয়া যায়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার ধারা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে