
হলিউড তারকা জোডি ফস্টারের নামে নাম রাখা একটি বিশাল অজগর সাপ মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিশেষ পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার এই চার মিটার বা প্রায় ১৫ ফুট দীর্ঘ রেটিকুলেটেড পাইথনকে দেওয়া হয়েছে ইলেকট্রোকেমোথেরাপি। চিড়িয়াখানার পশুচিকিৎসকদের দাবি, বিশ্বের ইতিহাসে কোনো সাপের ওপর এই ধরনের চিকিৎসা প্রয়োগের ঘটনা এটিই প্রথম।
সাপটির চোয়ালের হাড়ে একটি ক্যানসারযুক্ত টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা নতুন এই পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন। চেস্টার চিড়িয়াখানার পশুচিকিৎসক দল লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে মানুষের জন্য ব্যবহৃত চিকিৎসাপদ্ধতিটিকে সাপের শরীরের উপযোগী করে তোলে।
শুক্রবার (২১ আগস্ট) বিবিসি জানিয়েছে, সাপটি স্বাভাবিকের তুলনায় কম খেতে শুরু করলে ও দীর্ঘ সময় নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখে চিড়িয়াখানার কর্মীরা প্রথম উদ্বিগ্ন হন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সাপটির চোয়ালে ফাইব্রোসারকোমা নামের একটি ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর টিউমার হয়েছে।
প্রথম দফায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হলেও কিছুদিন পর সেটি আবার ফিরে আসে। এবার টিউমারটি সাপটির চোয়ালের হাড়ের একটি অংশ নষ্ট করতে শুরু করে। এতে সাপটির জন্য খাবার খাওয়াও কঠিন হতে শুরু করে।
চেস্টার চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ইয়ান অ্যাশপোল জানান, টিউমারটি ফিরে আসার পর শুধু অস্ত্রোপচারে কাজ হবে না বলে তাঁরা বুঝতে পারেন। সাপটির জীবন নিয়েই তখন আশঙ্কা তৈরি হয়। তাই ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মানুষের ইলেকট্রোকেমোথেরাপি পদ্ধতিটি সাপের ক্ষেত্রে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে চিকিৎসার সময় দেখা দেয় আরেক সমস্যা। প্রায় ১৫ ফুট দীর্ঘ এই অজগরের জন্য উপযুক্ত কোনো অপারেশন টেবিল ছিল না। শেষ পর্যন্ত চিকিৎসক ও পরিচর্যাকারীরা দুটি অপারেশন টেবিল একসঙ্গে জোড়া লাগিয়ে অস্থায়ী ব্যবস্থা করেন।
অপারেশনের সময় সাপটির শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয় গরম কম্বল ও উষ্ণ বাতাস। প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচারে টিউমার ও আক্রান্ত চোয়ালের হাড়ের একটি অংশ অপসারণ করা হয়। এরপর অবশিষ্ট থাকতে পারে—এমন ক্যানসার কোষ ধ্বংসের জন্য প্রয়োগ করা হয় ইলেকট্রোকেমোথেরাপি।
লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ হোসে আলভারেজ পিকর্নেল বলেন, এই চিকিৎসার সাফল্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের পারস্পরিক সহযোগিতার একটি বড় উদাহরণ। ভবিষ্যতে বিশ্বের অন্য পশুচিকিৎসকেরাও যাতে এই পদ্ধতি থেকে শিক্ষা নিতে পারেন, সে জন্য চিকিৎসাপ্রক্রিয়ার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
চেস্টার চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, কয়েক মাস আগেও তাঁরা নিশ্চিত ছিলেন না সাপটি বাঁচবে কি না। কিন্তু এখন সেটি আবার স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে, নিজের আবাসে ঘুরে বেড়াচ্ছে এবং আগের মতোই প্রাণবন্ত ও চঞ্চল হয়ে উঠেছে।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।
২৮ মিনিট আগে
দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু ও ২ হাজার ১৯৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৭৫ জন।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯১ হাজার ৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৭৭৪ জন চিকিৎসাধীন।
১ দিন আগে
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৭৬ জনের। এ ছাড়া সিলেটে ১৮৪, রাজশাহী ও চট্টগ্রামে ৯৩ জন করে, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৬ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে