
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে অন্তত তিনজনের নিয়োগের বিষয়টি প্রায় নিশ্চিত।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই এই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে। বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের যাতায়াতের জন্য প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একটি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে ইতিমধ্যে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া চারজনের মধ্যে ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান। গত নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি ভোলা-১ আসন থেকে জয়লাভ করেন।
অন্যদিকে, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী পার্বত্য অঞ্চলের বান্দরবান আসন থেকে এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব নেন।
এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজনসহ ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন, যাঁরা মন্ত্রিসভার প্রত্যক্ষ সদস্য নন।
আজ নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৩-এ। এর ফলে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা বেড়ে হবে ২৮ ও প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই গণঅভ্যূত্থানে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অ
১ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রাসূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল বন্ধসহ ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ, লঞ্চে ওঠা-নামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে