
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শ্বাষকান্দর গ্রামের আনাশা পাড়ার মো. সাদেকুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ের বিবাহের আয়োজন করা হয়েছিল। বিবাহ ঘিরে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে দিনব্যাপী আত্মীয়স্বজনকে দাওয়াত অনুষ্ঠান চলছিল। আজ রাতে বরযাত্রী আসার কথা ছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন পুলিশসহ বিয়েবাড়িতে উপস্থিত হন। পরে কনের বয়স প্রমাণে গরমিল পাওয়ায় বিবাহ বন্ধের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এ সময় ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। রাতে বিবাহের অনুষ্ঠানের সময় নির্ধারণ করা ছিল। দিনে আত্মীয়স্বজনকে দাওয়াত অনুষ্ঠান চলছিল।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন জানান, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ওই কিশোরীর স্কুলে দেওয়া নিবন্ধনে জন্মতারিখ ২০১২ সাল উল্লেখ রয়েছে। অন্যদিকে এক সপ্তাহ আগে প্রাপ্ত জন্মনিবন্ধনে জন্মতারিখ ২০০৮ সাল রয়েছে। এ কারণে কিশোরীর বাবাকে সঠিক জন্মতারিখ নির্ধারণ করতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের মধ্যস্থতায় বৈঠকের পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন দুই সংগঠনের নেতারা...
১৪ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির বাবা ও মায়ের পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক না থাকায় মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
২০ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুনের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ আগামীকাল শনিবার দেশে পৌঁছাবে। মামলার তদন্ত ও থানা পরিবর্তনের কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় আজ শুক্রবার মরদেহগুলো দেশে আনা সম্ভব হয়নি...
২৩ মিনিট আগে
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার প্রায় ২৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
২৩ মিনিট আগে